ঘাটতি পুষছে ঋণ, গতি হারাচ্ছে অর্থনীতি
শাহীন হাওলাদার জাতীয় বাজেট হলো একটি দেশের আয়–ব্যয়ের নকশা। ব্যয়ের সিংহভাগ অর্থ জোগান দেওয়ার কথা রাজস্ব থেকে। অথচ এক যুগেরও বেশি সময় ধরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। প্রতিবছরই বিশাল ঘাটতি থেকে যাচ্ছে। এ ঘাটতি পুষতে সরকারকে বারবার বৈদেশিক ঋণের শরণাপন্ন হতে হচ্ছে। এতে বাড়ছে ঋণের চাপ, আর সুদ পরিশোধের দায় ক্রমশ ভারী হয়ে উঠছে। […]